
মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের এর পরিবারের হাতে অত্যাচার ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মাগুরার নির্যাতিত সাধারণ মানুষ।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক হাসানুর রহমান হাসু, সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম সহ নির্যাতিত ও অত্যাচারের শিকার পরিবারের সদস্যরাও এ মানববন্ধনে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে দলে থাকা আশরাফুজ্জামান হিসাম সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। সাবেক সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শেখরের ভাই হওয়াতে এমন অত্যাচার করেছে সে।