
সৈয়দ আতিক: জনগণের তথ্য অধিকার নিশ্চতকরণে তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসন ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন গাজীপুর ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ পালন করা হয়েছে। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যগণ অংশগ্রহণ করেন। টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর- জন সম্পৃক্তকরণ আবুল ফজল মোহাম্মদ আহাদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য অধ্যাপক ফাতেমা জোহরা, দিবসের ধারণাপত্রের আলোকে সুপারিশমালা উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী, তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোঃ শাহরিয়ার নজির।
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসন গাজীপুরের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২৫ এর আলোকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার মাধ্যমে পর্যবেক্ষকৃত খাতগুলো হালনাগাদ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জেলা প্রশাসনের বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হয়।
উপপরিচালক (স্থানীয় সরকার) আহম্মেদ হোসেন ভূঞা প্রধান অতিথীর বক্তব্যে বলেন, ‘সরকারি সেবাদানকারী দপ্তরে তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় তথ্য প্রদানে অনীহা থাকলে চলবে না এবং তা কাম্য নয়।