
মোঃ সাইফুল্লাহ মাগুরা: মাগুরার বিশিষ্ট সাংবাদিক, মাগুরা প্রেসক্লাবের সদস্য এটি এন নিউজ ও দৈনিক জবাবদিহি পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি নাইমুর রহমান দূর্জয়ের একমাত্র শিশু পুত্র তাইফ (১১ মাস) এর কবর জিয়ারত ও শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মতিন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা সদরের মালঞ্চি গ্রামের পারিবারিক গোরস্থানে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সহকারী সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম, রাঘবদাইর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শামীমুল ইসলামসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা।
উল্লেখ্য সাংবাদিকপুত্র তাইফ ইছাখদার বাসা থেকে খাটের ওপর থেকে নিচে পরে মারাত্মক ভাবে আহত হয়ে ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।