
মাগুরা সংবাদাতা: মাগুরায়-১৯ মন্দির পরিদর্শন করলেন জামায়াতের মাগুরা -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মতিন। তিনি মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন অফিস ও দোকানে ব্যাপক গণসংযোগ এবং মাগুরা সদর উপজেলাও শ্রীপুর উপজেলার ১৩৩ বছরের ঐতিহ্যবাহী নাকোল সাহা পরিবারের বড়বাড়ী মন্দিরসহ ১৯টি পুজা মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতের অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী প্রনয় কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক শ্রী অনিল কুমার দে মনি, জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, বায়তুলমাল সেক্রেটারী মোঃ ইলিয়াসুজ্জামান, মাগুরা সদর উপজেলার কুছুন্দি ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আমিরুল ইসলাম, কাদির পাড়া ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হাসান নাসিম, নাকোল ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম , আই বি ডব্লিউ ফাউন্ডেশনের জেলা সহকারী সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম, -ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের শ্রীপুুর উপজেলা সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা,শ্রীকোল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ কামরুল ইসলামসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।