
মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরার শ্রীপুরে ৫ অক্টোবর রবিবার সকালে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি'র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্্যালী হয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যার্নাজী।
শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর সঞ্চালনা আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা মোঃ আব্দুল গনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী, কাদিরপাড়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হালিম, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেন কুমার সাহা, আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম আজমসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।