
ভোলা প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিনে গতকাল তৌহিদী জনতা ও বাংলাদেশ মুজাহিদ কমিটি বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ২০ অক্টোবর ২০১৯-এর ৪ শহীদের স্মৃতিচারণে ওয়াজ ও দোয়া মাহফিল।
দুই অধিবেশনে বিভক্ত এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত আলেম-ওলামাগণ শাহাদাতের তাৎপর্য, শহীদদের রক্তের মূল্য এবং মুসলিম উম্মাহর করণীয় বিষয়ে মূল্যবান আলোচনা করেন।
প্রথম অধিবেশন: শহীদের স্মৃতিচারণ ও করণীয়
সভায় উদ্বোধনি বক্তব্য উপস্থাপন করেন মাওলানা মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা।
শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ঈমানি চেতনা, ত্যাগ ও দাওয়াতি আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইসমাইল হোসেন, প্রভাষক (হাদীস), বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, মাওলানা মোঃ মিজানুর রহমান, ইমাম ও খতিব, বোরহানউদ্দিন বাজার জামে মসজিদ এবং মাওলানা মোঃ সালাহ উদ্দিন, সাবেক অধ্যক্ষ, মজমের হাট ফাজিল মাদ্রাসা সহ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন আলহাজ্ব মাওলানা মোঃ মহিবুল্লাহ, পীর সাহেব, খানকায়ে বশিরিয়া, বাটারা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম (হাফি.), পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।