
মো. শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ -সিদ্ধিরগঞ্জ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন সোনারগাঁওয়ে একটি মানসম্মত ও উন্নত মানের বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল করতে চাই। শিক্ষা সেক্টরের জন্য সোনারগাঁয়ে তেমন কোন মানসম্মত বিশ্ববিদ্যালয় নাই এবং ভালো মানের হাসপাতাল ও নাই।
তাই ভালো মানের বিশ্ববিদ্যালয় ও হাসপাতার করতে যা যা করা দরকার, যতো দপ্তরে দৌড়াতে হয় তাই করবো। একটি ভালো মানের হাসপাতাল ও পর্যায়ক্রমে মেডিকেল কলেজ সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত করার জন্য অলরডি যায়গা খোজা হচ্ছে।
সোনারগাঁয়ের খাল ও নদীগুলি ভালো ভাবে খনন করতে পারলে সোনারগাঁ হবে কৃষি উর্বর একটি উপজেলা।
দেশের মানুষ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের ভোটার মা বোনদের এক নাম্বার দাবি-ঘরে ঘরে বৈধ গ্যাস সংযোগের বিষয়টি সংসদে প্রথম উঠাবো ইনশাআল্লাহ।
এবারের সংসদ নির্বাচন কোন যেনতেন মার্কা নির্বাচন হবে না, হতে দেয়া যাবে না। ভুলে জান যে কোন রকম দলের মনোনয়ন আনতে পারলেই এমপি হয়ে যাবেন। স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেয়া হবে না। এবারের নির্বাচনে প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। জনতার প্রত্যক্ষ ও সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে আসতে হবে।
এবার বাংলাদেশের মানুষ ঠিক করবে কোন মার্কায় ভোট দিলে দূর্নীতি বন্ধ হবে, কোন দলকে ভোট দিলে চাঁদাবাজি বন্ধ হবে, কোন নেতাকে ভোট দিলে দখলবাজি বন্ধ হবে। বেকারত্ব দুর হবে ও সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার বন্ধ হবে। সেই মার্কার নাম হচ্ছে দাঁড়ি পাল্লা। সব দল দেখা শেষ এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আষঢ়িয়ার চর, ছয়হিস্যা, নাগেরগাঁও, মৃধাকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে কালে তিনি এসব কথা বলেন। গণ সংযোগ কালে তিনি আছর, মাগরিব ও এশার নামাজের পর উপস্থিত মুসল্লিদে সাথে শুভেচ্ছা বিনিময় করে দাঁড়ি পাল্লার ভোট ও দোয়া চান।
তিনি আরো বলেন আমরা একটি সোনালী সমাজ উপহার দিতে চাই—যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সুশাসন চায়, শান্তি চায়। ইনশাআল্লাহ, জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।”
নারীর ক্ষমতায়ন ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করছে। সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—এটি ন্যায়, সত্য ও জনগণের কল্যাণের জন্য।
তিনি আরো বলেন, আমাদের কোন আর্জি পেশ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান করে বানিয়েছেন তাই অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, হে ইমানদারগণ আল্লাহ ভয় করার মত ভয় করো আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যু বরণ করো না। যে ব্যক্তি জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবনে ও ইসলাম অনুসরণ করে তারাই প্রকৃত মুসলমান। সুতরাং আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি জীবনের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদিসের আলোকে নেয়া ছাড়া মুসলমান হওয়া সম্ভব না।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি, নুরুল ইসলাম, সেক্রেটারি শাহআলম, সোনারগাঁ থানা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় জামায়তের কর্মীরা।