
বিশেষ সংবাদদাতা: মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা ও মাধ্যমঃ জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়, নোমানী ময়দান, মাগুরা বরাবর আবেদন সূত্রে জানা যায়, বিষয়: চাকুরীতে পুনর্বহালের জন্য আবেদন।
ঝর্ণা পারভীন, ইউনিয়ন দলনেত্রী, মহম্মদপুর ইউনিয়ন, মহম্মদপুর উপজেলা, মাগুরা জেলা। মহম্মদপুর ইউনিয়নের বসুর ধুলজুড়ি আনসার ও ভিডিপি ক্লাব ঘর ভাড়া দেওয়ার বিষয়ে আমাকে বহিষ্কারের যে অফিস আদেশ (স্মারক নং-৪৪.০৩.০০০০.০৪১.১৯.০১০.২২. (খন্ড-৪).৭৩১, তারিখ: ১৯/০৮/২০২৫ খ্রিঃ) জারি করা হয়েছে, সে বিষয়ে বিনীতভাবে কিছু ব্যাখ্যা প্রদান করছি।
মাননীয় মহোদয়, উক্ত ঘটনায় আমার কোন স্বার্থসিদ্ধির উদ্দেশ্য ছিল না। মহম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের নির্দেশেই আমি ভাড়া প্রদান করেছিলাম। কিন্তু ভাড়াটিয়া উক্ত ক্লাব ভাড়া নিয়ে রাজনৈতিক কার্যকলাপে পরিচালনা করেন। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও ভুল বোঝা বুঝি জনিত। আমি সর্বদা বাহিনীর ভাবমূর্তি অক্ষুন্ন রাখার চেষ্টা করেছি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা অনুযায়ী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাসেবী হিসেবে আমি ১৯৯৮ সাল হতে অদ্যবধী পর্যন্ত সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছি, যা স্থানীয় প্রশাসন ও সহকর্মীগণ অবগত আছেন।
কোনোভাবেই বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে আমি কাজ করিনি। বরং বাহিনীর কার্য্যক্রমকে সমুন্নত রাখাই ছিল আমার একমাত্র লক্ষ্য। এ বিষয়ে আপনার সদয় সহানুভূতিশীল দৃষ্টি কামনা করছি।
অতএব, উপরোক্ত বিষয়সমূহ বিবেচনা করে আমাকে পুনরায় নিজ দায়িত্বে বহাল করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিনীত নিবেদক, ঝর্ণা পারভীন ইউনিয়ন দলনেত্রী (পূর্বতন) মহম্মদপুর ইউনিয়ন, মহম্মদপুর উপজেলা, মাগুরা।