
বিশেষ প্রতিনিধি: শনিবার সকাল ১০টায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর উদ্যোগে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়ামে "নদী রক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার" শীর্ষক জাতীয় নদী কনভেনশন, ২০২৫ এ বক্তব্য রাখছেন বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা) চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন।
জাতীয় নদী কনভেনশন, ২০২৫ সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাদাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য জানান এডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল।দুই পর্বে বিভক্ত এই জাতীয় নদী কনভেনশন ২০২৫ এ উপস্থিত ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল সভাপতি ও সাবেক চাকসু ভিপি এডভোকেট মোহাম্মদ জসীমউদ্দীন সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব ইসলামি আন্দোলন বাংলাদেশ মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় হিন্দু মহাজোট চেয়ারম্যান এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নদী গবেষক মাহবুব সিদ্দিকি, ড,. কর্নেল মোহাম্মদ আনোয়ার হোসেন(অব), ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কলিমুল্লাহ ইকবাল, ব্যারিস্টার কাজী আখতার হোসেন, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম আলম, প্রকৌশলী ড. মোহাম্মদ লুৎফর রহমান , বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহ উদ্দিন, ভাসানী জনশক্তি পার্টি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব ড. রিদওয়ান আহমেদ, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, জোনায়েদ সাকি প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন,এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান দ্বিতীয় পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । প্রথম পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্বাগত বক্তব্য প্রেরণ করেন। এই কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, পরিবেশবাদী, সামজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় নদী কনভেনশনে আগত অতিথি ও জাতীয় নেতৃবৃন্দ নদী রক্ষায় সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান। রাজনৈতিক দল গুলোকে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দল গুলোকে তাদের ইশতেহারে নদী রক্ষার ঘোষণা দেয়ার জন্য এই কনভেনশনে জোর দাবী জানানো হয়।