
সৈয়দ আতিক: বিভিন্ন সেবাখাতে দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে দিনব্যাপি এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৪ নভেম্বর) গাজীপুরের স্থানীয় একটি রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুর এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশ নেয়।
সনাক সভাপতি যোবেদা আখতার -এর সভাপতিত্বে এবং সনাক সহসভাপতি শেকানুল ইসলাম শাহীর সঞ্চালনায় দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান। সভার লক্ষ্য ও উদ্দেশ্যসহ স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সনাক সদস্য মোঃ হাসান আলী। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য রোকেয়া চৌধুরী, সোলায়মান খান শাহেদ, মো: সাইফুল ইসলাম, ফয়জুন্নেছা লাভলী, নূর মোহাম্মদ রাকিব, শিউলী আক্তার প্রমুখ ।
মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি বিভিন্ন এসিজি’র পক্ষ থেকে লিয়ানা রহমান লোপা,জীবন চন্দ্র বর্মন, কামরুন্নাহার স্নিগ্ধা, তুনাজ্জিনা আলম প্রমি, সুধীর চন্দ্র দাস, আসমা আক্তার, মো: ফজলুল হক, অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম, ইয়েস সদস্যদের মধ্যে আফরিন রহমান আশিফা, বিলুতফিকা আমিন বৃষ্টি প্রমূখ ব্যক্তিবর্গ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।