
আকতার হোসেন ভূইয়া শরীফ: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়াপ্রেমিক সংগঠন 'শেরপুর ইউনিয়ন স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন' যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
এই লক্ষে শেরপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৫০ জন করে টিম গঠন করে প্রতি টিমে ৫০টি-শার্ট জার্সি বিনামূল্যে প্রদান করা হয়েছে। মোট ৬ শতাধিক জার্সি বিতরণ করা হয়েছে। ৯টি ওয়ার্ডে প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। ২১শে নভেম্বর '২৫ ইং তারিখ নান্দাইল উপজেলার ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ ও পরিচালক বৃন্দ, সংগঠনের সদস্য সচিব নাজির আহমেদ, কমিটির পরিচালক আবু রায়হান, সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা।
তাছাড়া, উপস্থিত ছিলেন ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ও শেরপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক গন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার আনন্দ উপভোগ করার জন্য মাঠের চারপাশে ছিল হাজারো দর্শক। দর্শকদের উদ্দেশ্যে প্রধান অতিথি মহোদয় বলেন, শেরপুর ইউনিয়নের মেয়েরা বাংলাদেশ জাতীয় নারী একাডেমিতে ফুটবল খেলছে আমরা চাই শেরপুর ইউনিয়নের ছেলেরাও জাতীয় দলে ফুটবল খেলার সুযোগ পায়। উৎসব মুকর পরিবেশে সম্পন্ন হয়েছে উদ্বোধনী ম্যাচ।