
সৈয়দ আতিক: গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের সাত মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে উঠেছেন। সব ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। বুধবার দুপুরে টঙ্গীর মধুমিতা একটি কনভেনশন সেন্টারে এই নির্বাচনী প্রস্তুতি সভায় তারা এ ঐক্যতম পোষণ করেন।
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে এক মঞ্চে ওঠা মনোনয়নপ্রত্যাশীরা হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
সভায় বক্তারা বলেন, আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবাই ধানের শীষের পক্ষে কাজ করেন। আমরা বিএনপি করি। আমাদের প্রতীক ধানের শীষ।
আগামী নির্বাচনে একটি অদৃশ্য শক্তির মোকাবেলা করার জন্য তারা অঙ্গীকার করেন। একই সঙ্গে যেসব বিএনপির নেতা এখনো ধানের শীষের পক্ষে মাঠে নামেননি তাদের আগামী দুই দিনের মধ্যে দলের পক্ষে মাঠে নামার আহ্বান জানান তারা।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সহসভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ম আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন শফি।
এ ছাড়াও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল হাশেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনাসহ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা, সদর মেট্রো থানা ও পুবাইল থানা (একাংশ) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।