
গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মতিহার থানা দক্ষিণ যুবদলের উদ্যোগে তিন শতাধিক কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ১৯/০১/২০২৬ ইং রাজশাহীর মতিহার থানাধীন বিভিন্ন এলাকার শীতার্থ ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল ও খাবার বিতরণ করা হয়। কম্বল ও খাবার বিতরণ অনুষ্ঠানে মতিহার থানার দক্ষিণ সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বশির উদ্দিন সনির সৌজন্যে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী মহানগরীর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম জনি। রাজশাহী মহানগরীর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবুসহ, দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে যুবদল সবসময় মানুষের পাশে থাকতে চায়। দুঃস্থ ও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।