
ত্রয়োদশ সংসদ নির্বাচন জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা-৬
প্রেস বিজ্ঞপ্তি: জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত এর মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। আজ (২২ জানুয়ারী) সকাল ৭.৩০ টায় শহীদ জুনায়েদ,শহীদ আনাস সহ জুরাইন কবরস্থানে দাফনকৃত জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের কবর জিয়ারত এর মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান।
এ সময় তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ বিশেষত পুরান ঢাকার মানুষ অধিকার বঞ্চিত। আমরা বিজয়ী হলে পুরান ঢাকার যানজট সমস্য,গ্যাস সমস্য সহ সকল মৌলিক সমস্যার স্থায়ী সমাধান করবো, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা জুলাইয়ের স্পিরিট ধারন করেই সামনে এগিয়ে যাবো। তিনি শহীদ শরীফ ওসমান হাদী সহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের জন্য দোয়া করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শহীদ জুনায়েদ এর পিতা জনাব শেখ জামাল হাসান, শহীদ আনাসের পিতা জনাব শাহরিয়ার খান পলাশ, ঢাকা-০৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসান সহ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও অসংখ্য স্থানীয় জনতা।