
এমএম রহমাতুল্লাহ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন যাফির উবাইয়া-এর সদয় তত্ত্বাবধানে মুসলিম ওয়ার্ল্ড লীগ (রাবেতা আল-আলম আল-ইসলামী) ঢাকা অফিস ‘রমজান ফুড বাস্কেট’ (ইফতার সায়েম) প্রকল্প বাস্তবায়ন করেছে।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি (৬ রমজান, ১৪৪৭ হিজরি) রাজকীয় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত ইভেন্টটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এই উদ্যোগের আওতায় সারা দেশের বিভিন্ন অঞ্চল এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী শিবিরসহ প্রায় ২২,৫০০ জন অতি অভাবী ও সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হয়েছেন। মুসলিম ওয়ার্ল্ড লীগের বাংলাদেশ অফিস প্রধান তুর্কি বিন সাঈদ আল-মাজদুয়ী এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের রাজনৈতিক ও মিডিয়া বিষয়ক পরিচালক এবং স্পোক পারসন ইয়াসির শেশাহ জানান, প্রকল্পটি ইসলামি মূল্যবোধ—পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করতে এবং পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পরিচালিত হয়েছে।
মঙ্গলবার 'রমজান ফুড বাস্কেট' বিতরণ কর্মসূচির আওতায় শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য ৫৩৩৫টি বাস্কেট বিতরণ করা হয়।
এর বাহির কিং সালমান হিউম্যানিয়ান এইডের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আরো ৬০০০ ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে।
এসময় সৌদি দূতাবাস ও রাবেতার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ড. এমদাদ, মাসুদুর রহমান, ওয়ার্ল্ড মুসলিম লীগের ঢাকা অফিসের ব্যবস্থাপক জনাব তুর্কী আলমাজদুই।