
প্রেস বিজ্ঞপ্তি: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ার খবরে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি গভীর শোক ও নিন্দা জানিয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতার ওপর এ ধরনের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন যা বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, মুসলিম উম্মাহর একজন প্রভাবশালী নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও আত্মমর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তাঁর নিহত হওয়ার ঘটনা শুধু ইরানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার।
নেতৃবৃন্দ আরও বলেন, দুনিয়ার অতীত ইতিহাস প্রমান করেছে যে সামরিক আগ্রাসন ও শক্তির রাজনীতি কখনোই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না; বরং তা প্রতিশোধ, অস্থিরতা ও সংঘাতকে উসকে দেয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই যুদ্ধ এবং সংঘাত বন্ধ করা। এবি পার্টি স্পষ্টতঃ মনে করে, বিশ্বে ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সমাধান। শক্তির প্রদর্শন নয়, ন্যায় ও মানবতার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়া উচিত।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং একইসঙ্গে তাঁর পরিবার, ইরানের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবি পার্টি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে,আর কোনো আগ্রাসন নয়, বরং অবিলম্বে যুদ্ধবিরতি, সংযম ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন।
AB Party condemns the joint America-Israel attack on Iran, a sovereign country, killing Ayatullah Ali Hussenei Khameni, its supreme religious leader along with other officials, and calls for the United Nations and International Community to step up actions for peace and stability. AB Party called upon all parties and countries to de-escalate the situation immediately. The people of the world does not like to see a steady collapse of a rule-based international order as opposed to military might which can lead to more chaos and uncertainty.