
মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী: রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের ব্যক্তি উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল ৭ই মার্চ সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভার বিনোদপুর তেতুলতলার মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করে ছাত্রদল নেতা রোমান।ইফতার মাহফিলে পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের ১৫ শ নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা এই মাসে সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছি ইফতারের জন্য। আজকের এই ইফতারের যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এভাবেই ঈদের আনন্দ গুলো একসাথে ভাগাভাগি করে নিব।
আরও বলেন, দীর্ঘ ১৭ টি বছর আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনের সময় অনেক নির্যাতন ও নিপিড়নের শিকার হয়েছে। অনেক জেল খেটেছি। অনেক কষ্টে দিন পার করেছি, বাড়িতে ঘুমাতে পারিনি। পুলিশের ভয়ে পালিয়ে থাকতে হয়েছে। সেই কষ্টের দিনগুলো মনে করতেই, অন্ধকার বিভীষিকাময় দিনগুলো মনে করতে গায়ের লোম খাড়িয়ে যায়। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন।ইফতারের আগ মুহুর্তে রোজাদারদের দোয়া কবুল হয়। আপনারা খাস দিলে আমার জন্যে দোয়া করবেন।
তিনি বলেন, আমাদের মমতাময়ী মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আমার সুবিধাবঞ্চিত মা ও চাচিরা যারা রয়েছেন মূলত তাদের নিয়েই আমাদের আজকের এই ইফতার এবং সকল শ্রেণীর পেশার মানুষের বৈষম্য ও ভেদাভেদ ভূলে আজকের এই ইফতারের মূল উদ্দেশ্য।