
নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি: কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবিরকে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে বিদায় সম্বর্ধনা আজ বুধবার বিকালে দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাছানের সভাপতিত্বে বিদায় সংবর্ঘনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক । উপজেলা মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক- সুপার - অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিগন বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় মাদ্রাসা শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ আ ন ম সাইদুর রহমান ও স্কুলের পক্ষে শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো. সফিকুর রহমান বক্তব্য দেন। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের গুনাবলী, সহযোগিতার উদাহরন নিয়ে স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথি বিদায়ী প্রধান শিক্ষক মো. কামরুল কবিরের সততা, কর্মদক্ষতা ও আদর্শের ভূয়সী প্রশংসা করেন এবং এ গুনী শিক্ষককে সকলের অনুকরণ পূর্বক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিদায়ী প্রধান শিক্ষককে একজন স্বার্থক শিক্ষক-পিতা ও অভিভাবক হিসাবে ব্যাখা করেন।
বিদায়ী প্রধান শিক্ষক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজ কর্ম কৌশল নিয়ে কথা বলেন। হতাশ না হয়ে, ঐকান্তিকভাবে কাজের সফলতা হিসাবে, আজকের দিনটির স্মরনীয় রাখার প্রতিজ্ঞা করেন।