
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ঐতিহ্যবাহী স্কুল আল -ইসলাহ একাডেমির উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ১৫ মার্চ রবিবার বিকালে স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ আবু সাঈদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আল - ইসলাহ একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীন আইনজীবী কাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল ইসলাহ ট্রাস্টের পরিচালক, অধ্যক্ষ মো:সাইফ উদ্দিন, আলোচনা করেন, মাওলানা মুহিব্বুল্লাহ আজাদ,
মাওলানা মোহাম্মদ উল্লাহ আরেফী, আল- ইসলাহ একাডেমি পরিচালনা পরিষদের সদস্য মো. একরামুল কবির, প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর জামায়াতের আমীর মাওলানা মো: শামিম হোসাইন। সভায় মাহে রমজানের শিক্ষা জিবনে বাস্তবায়নের আহবান করা হয়। একই সাথে স্কুলের উত্তরোত্তর সাফল্য অর্জনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো আবু সাঈদ শুনু, পরিচালনা পরিষদের সদস্য ইন্জিনিয়ার কুদরত ই- এলাহী মিম, খন্দকার মশিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক এমডি রাকিব হাসান, বাগেরহাট ইসলামি আদর্শ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষকসহ আল ইসলাহ একাডেমির শিক্ষকবৃন্দ, বাগেরহাট শুভাকাঙ্ক্ষীগন উপস্থিত ছিলেন।