
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকায় অবস্থিত আইডিয়াল টেক্সটাইল মিলসের ম্যানেজার মোঃ আঃ রহমানের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে।
এ ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সম্প্রতি প্রায় ১ মিনিট ২১ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভিতে প্রচারিত হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম শহিদ সংবাদ সম্মেলন করে দাবি করেন, চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, ঘটনাটি ২০২৪ সালে আইডিয়াল টেক্সটাইল মিলে একজন শ্রমিক নিহতর ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সত্যতা স্বীকার করে ম্যানেজার একটি লিখিত কাগজও দিয়েছেন এ তথ্য জানান তিনি।
তবে ভিন্ন কথা জানা গেল আইডিয়াল টেক্সটাইল মিলসের ম্যানেজার আঃ রহমান সাথে কথা হলে তিনি বলেন ২০২৪ সালে আমাদের ফ্যাক্টরিতে নিহতের ঘটনায় তার সাথে কোন কথা হয়নি।
সরকার পতনের পর আমাদের ফ্যাক্টরিতে তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমাকে হুমকি দিত এক সময় সে আমাকে ফোন দিলে আমি তা রিসিভ করতে পারিনি কিছুক্ষণ পরে আমি তাকে ফোন দিলে সে আমার কথা না শুনে আমাকে উল্টো হত্যার হুমকি দেয় এবং আমাদের প্রতিষ্ঠানের মালিক কে গালিগালাজ করেন সে কল রেকর্ডটি ফাঁস হয়েছে, এছাড়াও সে ঈদের বেশ কয়েকদিন পূর্বে সে লোক পাঠিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
তিনি আরোও বলেন আমি লিখিত কোন কাগজ দেইনি আমি বর্তমানে চাঁদপুর আছি এবং আমি আমার গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে এসেছি ।
এদিকে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম শহিদ জেলা স্বেচ্ছাসেবক দলের দলীয় পদ ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাদা দাবির অভিযোগও রয়েছে বলে জানান পঞ্চসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার।আমরা আশা করি জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে দল দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নিবে সে যত বড়ই নেতা হোক না কেন এমনটাই প্রত্যাশা করি।
এ বিষয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।