
রায়হান আহমেদ, ময়মনসিংহ: “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিএনএসবি সদস্যবৃন্দ, মেডিকেল অফিসারগণ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।