
মাগুরা প্রতিনিধি: মাগুরা শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের কোটবাগ গ্রামে জমি নিয়ে মামলার সাক্ষীকে হত্যার হুমকি ও খুন করার অভিযোগ উঠেছে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। গত শুক্রবার ৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে শালিখা থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আব্দুস সালাম মোল্যা (৫৬), পিতা: মৃত আব্দুল বারি মোল্যা, সাং- কোটবাগ, ডাকঘর: মশাখালী, থানা: শালিখা, জেলা: মাগুরা। শালিখা থানায় অভিযোগ দায়ের করেছেন বিবাদীগণ মোঃ আয়নাল হক (৫০), মোঃ আব্দুল রাজ্জাক উভয় পিতা: মৃত আব্দুল বারি মোল্যা ও মোঃ রাহাত হোসেন (২৩) পিতা: মোঃ আব্দুল রাজ্জাক সর্বসাং- কোটবাগ, ডাকঘর: মশাখালী, থানা: শালিখা, জেলা: মাগুরা ব্যক্তিরা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আব্দুস সালামের মামলার সাক্ষীকে মামলার পক্ষে জবানবন্দী দেওয়ার কারণে তাহাকে খুন করে ফেলবে মর্মে হুমকি দিচ্ছে। গত ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিবাদীদের সাথে তার পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা হয়। উক্ত মামলার সাক্ষী হিসেবে তার চাচা মোঃ ফসিয়ার মোল্যা (৬৫), পিতা: মৃত জবেদ আলী মোল্যা, সাং- কোটবাগ, ডাকঘর: মশাখালী, থানা: শালিখা, জেলা: মাগুরা আদালতে জবানবন্দি প্রদান করেন। সেই সূত্র ধরে গত ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ৪ টার সময় বিবাদীরা সালামের মামলার সাক্ষী মোঃ ফসিয়ার মোল্যা এর বাড়ীতে উপস্থিত হয়ে তাহাকে ও তাহার স্ত্রী কে অকথ্যভাষায় গালিগালাজ করে আর বলে যে, উক্ত জবানবন্দি প্রত্যাহার না করে নিলে সালামের মামলার সাক্ষী ও তার স্ত্রীকে খুন করে ফেলবে মর্মে হুমকি দেয়। বিবাদীরা আরও বলে যে, এই বিষয়ে পুনরায় আইনী সহায়তা ও বিবাদীদের বিরুদ্ধে মামলা করে তাহলে আমার মামলার সাক্ষী মোঃ ফসিয়ার মোল্যা ও তাহার স্ত্রীকে যেখানে পাবে সেখানে খুন করে ফেলবে মর্মে হুমকি দিয়ে চলে যায়। বিবাদীরা কু-চক্রিয় ও সর্বক্ষণ মারমুখি প্রকৃতির ব্যক্তি হওয়ায় সালামের মামলার সাক্ষীদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে বিধায় অত্র বিষয়ে আইনি সহায়তা একান্ত প্রয়োজন।
বিঃদ্রঃ- বিবাদীদের ভয়ে সালাম তার বৃদ্ধ মাতাকে গ্রামে দেখতে যেতে পারে না। তারা যেকোন সময় সালাম কে খুন করে গুম করে দিতে পারে এই ভয়ে।
আব্দুস সালাম তার অভিযোগটি থানায় গ্রহণ করে বিবাদীকে বিচারের আওতায় এনে সঠিক বিচারসহ তাদের জীবনের নিরাপত্তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন শালিখা থানায়।
এবিষয়ে অভিযোগকারী ও ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, গত বছর ২০২৫ সালে শালিখা থানায় অভিযোগ দিয়ে সীংড়া পুলিশ ফাঁড়ির দারোগা মাসুদের মাধ্যমে আমিন নিয়ে এসে খুটি পোতা হয়। এরপর বিবাদীরা বিকাল বেলায় খুটি উঠায়ে ফেলে। এরপর থানায় পরিদর্শন রিপোর্ট দিলে মাগুরা আদালতে প্রসিকিউশন কেটে দেয়। আর এরপর বর্তমানে বিবাদীরা মামলার সাক্ষী ফসিয়ার রহমান ও তার স্ত্রী কে অকথ্য ভাষায় গালাগালিজ ও খুন করার হুমকি ধামকি দিচ্ছে। আর আমি সহ আমার বড় ভাইয়ের পরিবার কে হুমকি ধামকি দিচ্ছে ছোট দুই ভাই। তিনি পরিশেষে বলেন ভাই ও বোন সবার মাঝে জমিজমা সঠিক ভাবে ভাগ ও বন্টন করে দিক। আর আমি কি আমার পিতার ঔরসজাত সন্তান নয়?
ঘটনার এবিষয়ে জানতে চাওয়ার জন্য আয়নাল হক, রাজ্জাক ও রাহাতের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।