
রুহুল আমিন, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব।” তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের জন্য দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মোদক এবং সহকারী শিক্ষকবৃন্দ—আলহাজ্ব এ.জেড.এম আমিনুর রহমান, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন, আতিকুর রহমান, মুরশিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, জাহেদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, রঞ্জু মিয়া মন্ডল, সত্যেন্দ্র নাথ রায় ও শামছুল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ।
অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মোট ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।