
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং ঝালকাঠি ফোরামের সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম উদ্দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
রাজাপুর কাঠালিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “লস্কর মোহাম্মদ তসলিম উদ্দিনের এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি সমগ্র ঝালকাঠি জেলার জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তারা আরও উল্লেখ করেন, তাঁর দূরদর্শী নেতৃত্ব, সততা ও কর্মদক্ষতা শ্রমিক সমাজের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদী।
বিবৃতির শেষাংশে রাজাপুর কাঠালিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়।