
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর জেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রীমঙ্গলের ম্যাক বাংলাদেশ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এস. এ. হামিদ।
এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক পরিতোষ দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম, সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব, মাজারুল ইসলামসহ জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
সভায় উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।