
আল-মায়ামী: জাতীয় সংসদ অধিবেশনে বুধবার ২২ এপ্রিল ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার। উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের পুনর্বাসনের বিষয়ে স্থায়ী সমাধানের আশ্বাস জানিয়েছেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানান। তিনি বলেন পল্লবী থানার আওতাভুক্ত বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের বৃহত্তর সংগঠন ষ্ট্র্রান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবলিটেশন কমিটি (এসপিজিআরসি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, ঢাকায় অবস্থান করা অমানবিকভাবে বিহারী ক্যাম্পগুলোর পাশাপাশি ১৩টি জেলায় ৭০টি ক্যাম্পে বসবাসকারী বিহারীদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। তিনি বলেন এসপিজিআরসি প্রতিষ্ঠাতা ও প্রধান প্রিষ্ঠপোষক আমার বাবা মরহুম নাসিম খাঁন তিনি একাধিকবার তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহিত সাক্ষাত করেছেন। তখন বেগম খালেদা জিয়া বলেছেন, তিনি আমাদের বিষয়টি দেখবেন। এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা আশাবাদি আপনি আমাদের দীর্ঘ দিনের অবহেলিত বিহারী সম্প্রদায়ের সমস্যা সমাধান করবেন এই প্রত্যাশায়। বিএনপি সরকারের সাফল্য কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ।