
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গুরুত্বপূর্ণ শাখা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে।
নবগঠিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পুরান ঢাকার পরিচিত ছাত্রনেতা আসিফুর রহমান আলভী। তাকে এ দায়িত্ব প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আসিফুর রহমান আলভী বলেন, “মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমান এবং ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হামিদুর রহমান হামিদ ভাইয়ের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ।”
মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত এই তরুণ নেতার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।