
টঙ্গী প্রতিনিধি : ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্ডেন টিচার্স সোসাইটির উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, সম্মানি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এস এম সোবাহান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। অনুষ্ঠানের উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী সালাহউদ্দীন।
ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্ডেন টিচার্স সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রওনাক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মিঞা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সংগঠনের উপদেষ্টা কাজী নূরুল আমিন বাবু, মো. ইসমাইল হোসেন নিরব, তহিদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. কাওসারুজ্জামান সরকার, সোহেল ভূইয়া ও সামিনা হক।