
নিজস্ব প্রতিবেদক: জালালপুর মাধ্যমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় ঢাকার ধানমন্ডিতে একটি অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি টেকনো ফার্মার মার্কেটিং ব্যবস্থাপক জনাব মোঃ শওকত আলীর সভাপতিত্বে এই ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত ডেপুটি সিএজি (সচিব পদমর্যাদা) খান মোঃ ফেরদৌসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলামনাইয়ের সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ খবির উদ্দিন সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জালালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে তৈরি হয়েছে সচিব, ডাক্তার, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবি, যারা দেশ গঠনে প্রশংসনীয় ভূমিকা রাখছে৷ তারা যদি এই বিদ্যালয়টির হাল ধরেন তবে হয়তো এই বিদ্যালয়টি একদিন দেশের সামনে মাথা তুলে দাঁড়াবে।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমরা সম্মিলিতভাবে বিদ্যালয় কে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাব। উপদেষ্টা ডাক্তার রুহুল আমিন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন সহ অনলাইন মূলক বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছি। দ্রুতই এই কার্যক্রম শুরু করবো।
সভাপতি তার সমাপনী বক্তব্য বলেন, আমরা মেধাবী শিক্ষার্থীদের কাজ করব, কাজ করব পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়েও। আমরা আমাদের বিদ্যালয়টিকে শিক্ষা ও অবকাঠামো গত মান উন্নয়নের মাধ্যমে দেশের সামনে মাথা তুলে দাঁড় করাবো। এজন্য শিক্ষার্থীদের কে মানসিকভাবে যেমন উৎসাহ দিব, তেমনি প্রয়োজন হলে আর্থিকভাবেও সহায়তা করব। পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য শিক্ষার মানসম্মত পরিবেশ উপহার দিয়ে কাজ করবো।
সভায় আরো উপস্থিত ছিলেন এলামনাইয়ের উপদেষ্টা ও সিনিয়র সহকারী সচিব (অব:) মখফার উদ্দিন খোকন সহ নির্বাহী কমিটির সদস্য ও শতাধিক সাধারন সদস্য।