
রুহুল আমিন, বগুড়া: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার শেরপুর উপজেলার ৪নং খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন মোঃ আব্দুল মজিদ সরকার ।তিনি আগামীর এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তিনি ইতোমধ্যেই একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। মোঃ আব্দুল মজিদ মন্ডল বর্তমানে ৪নং খাঁনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পাশাপাশি তিনি সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা এবং এলাকার সার্বিক উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা রয়েছে। তৃণমূল বিএনপি থেকে ওঠে আসা রাজপথের এই সাহসী সৈনিক সাংগঠনিক দিক থেকে বেশ সুসংগঠিত। তার রাজনৈতিক আদর্শ ও জনগণের প্রতি দায়বদ্ধতার ধারাবাহিকতা ধরে রেখেই তিনি এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন ,হাট বাজার গ্রামগঞ্জে নিয়মিত গণসংযোগ, মতবিনিময় সভা এবং সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তিনি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন। তরুণ সমাজ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কারণে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মজিদ সরকার বলেন,“আমি সবসময় সাধারণ মানুষের সুখে দুঃখে সর্বদা নিজেকে বিলিয়ে দিয়েছি। আমি পাশে আছি আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়নে কাজ করে যেতে চাই। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আগামীর এই ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদকে নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ কাজ করছে। স্থানীয়রা বলছেন, আব্দুল মজিদ সরকার খুব ভালো মানুষ। নির্বাচনী মাঠে তাকে পেলে আমরা বিপুল ভোটে বিজয়ী করবো।