
মনছুর আলম, পাবনা: পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মাঝে সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে ১ লাখ টাকা করে এবং একজনকে ৩ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া নিহতদের ১৫টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। সব মিলিয়ে ১৮ জন উপকারভোগীর মধ্যে মোট ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী।
বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন, জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, বিআরটিএর সহকারী পরিচালক আলতাফ হোসেন ও তাঁর দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাস, ট্রাক ও অন্যান্য পরিবহনের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, উপকারভোগী পরিবারের সদস্য, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।