
রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো চীফ: ১৮ জুলাই শনিবার জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"। অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য রেলি ও পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী এম ইকবাল হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ;
মোহাম্মদ রুকুনোজ্জামান রোকন প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন; মোঃ সাইফুর রহমান জেলা প্রশাসক, ময়মনসিংহ; মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, মযমনসিংহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কাজী মুহাম্মদ নূরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ বন বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধান। এছাড়াও বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার, বিট অফিসারগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।