
মনছুর আলম, পাবনা : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত পাবনা জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
পাবনা পেশাজীবী দলের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা জেলা পেশাজীবী দলের উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, কেন্দীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আরেফিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পেশাজীবী দলের উপদেষ্টা আল মাহমুদ মান্নান মাস্টার এবং পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাফিস মাহাবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ সহিদুল ইসলাম রাসেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এসএম মিজানুর রহমান অহিদ এবং জেলা বিএনপির সদস্য মো. শরিফুল ইসলাম, পেশাজীবী দলের পাবনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শুভ।
সভায় বক্তারা পেশাজীবী সমাজকে সুসংগঠিত করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন পাবনা পেশাজীবী দলের জেলার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুল ইসলাম ফরিদ।