
নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট (কারাতে ও জুডো) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে টংগীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল ওয়াসি।
দেশের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হয়। প্রতিটি ধাপে সফলভাবে উত্তীর্ণ হয়ে আল ওয়াসি জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন এবং সারা দেশের সেরা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে তৃতীয় স্থান অর্জনের গৌরব লাভ করেন।
শনিবার দিনব্যাপী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আল ওয়াসির হাতে ব্রোঞ্জ পদক, সম্মাননা সনদ এবং নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন।
উল্লেখ্য, আল ওয়ানি ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক সেনসি আব্দুল্লা আল মামুনের ২য় পুত্র।
আল ওয়াসির এ সাফল্যে ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ এবং হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুল পরিবার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।