
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দু'র্বৃ'ত্তের ছু'রিকা'ঘা'তে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত নামে এক আইনজীবী নি'হ'ত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নি'হ'ত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ এলাকার বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নিয়মিত বিজ্ঞ সদস্য ছিলেন।
জানা গেছে, রাতের দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় অজ্ঞাত আ'ততা'য়ী'রা তার ওপর হামলা চালিয়ে ছু'রি'কা'ঘা'ত করে। এতে তিনি গু'রুত'র আ'হ'ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আইনজীবী মহল ও এলাকাজুড়ে শো'কের ছায়া নেমে আসে। হ'ত্যা'কা'ণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হ'ত্যা'র কারণ বা এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানা যায়নি।