
রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো চীফ: ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ আল মাসুদ এর নেতৃত্বে বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭:২০মি: গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ চর পুলিয়ামারী এলাকাস্হ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১।কাঁলাচান মিয়া ওরফে সুরভী (২৬) পিতাঃ মোঃ আব্দুল লতিফ, সাং মেরুয়াখলা, কপনা,সলুকাবাদ, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ ২। মোঃ রতন মিয়া ওরফে রতনা (৪৯) পিতাঃ আব্দুল আজিদ, সাং নওপাড়া, থানা-কেন্দুয়া, জেলা নেত্রকোনা কে ২০৫৫ (দুই হাজার পঞ্চান্ন) পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই চৌকুস টিম।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে মাদকের চালান বিভিন্ন জেলা পর্যায়ে করে আসছে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণী ১০ এর (খ) ও ৪১ ধারায় বাদী হয়ে উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ কোতোয়ালী মডেল থানায় নিয়মিত একটি মামলা দায়ের করেন।
উপপরিদর্শক মোহাম্মদ আল মাসুদ জানান, জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এর তত্বাবধানে পরিদর্শক ক সার্কেলের সেন্টু রঞ্জন নাথের নির্দেশে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।