
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে চন্দ্রগঞ্জ ক্লাব লিমিটেড নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দিহান শাহ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন মাহমুদ সভাপতি এবং শামস আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামছুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ আক্তার উদ্দিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসেন আহম্মদ খান এবং সদস্য খোরশেদ আলম।
নবনির্বাচিত সভাপতি নাসির উদ্দীন মাহমুদ বলেন, চন্দ্রগঞ্জের সামাজিক উন্নয়ন, সম্প্রীতি, মানবিক কার্যক্রম এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্লাবটি কাজ করবে। সবার সহযোগিতায় চন্দ্রগঞ্জ ক্লাব লিমিটেডকে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করা হবে।
চন্দ্রগঞ্জ ক্লাব লিমিটেড বাংলাদেশ সরকারের রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে নিবন্ধন প্রাপ্ত। এর নিবন্ধন নম্বর সি-২০৭১০৯/২০২৫।