
গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তির আলোকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে ৩ লাখ টাকা পরিশোধ করেছে।
২ আগস্ট, রোববার কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ চেক হস্তান্তর করা হয়। ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাইফ উল্যাহর নিকট এ চেক হস্তান্তর করেন।
বিকেএসপির একজন শিক্ষার্থীর মৃত্যুতে ও ২জন শিক্ষার্থীর স্বাস্থ্য বীমা বাবদ এ দাবী পরিশোধ করে ন্যাশনাল লাইফ। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, আইটি প্রধান ইভিপি এমএম ময়েজ উদ্দিন, গ্রুপ বীমা বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন, কোম্পানী সচিব মোঃ জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।