
জাকির ফরাজীঃ পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সরপতি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব।
দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় আয়োজনে
অধ্যক্ষ আলমগীর হোসেন আরো বলেন মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার আয়োজন করে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সদর।