
মোঃ হাদিয়াতুল ইসলাম, ফুলপুর: ময়মনসিংহের ফুলপুরে অসহায় শাবানাকে আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফুলপুর উপজেলা শাখার সাংবাদিকরা।
রোববার বিকেলে সংগঠনের নিজস্ব আর্থিক তহবিল থেকে শাবানার হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান রেজা, সহ-সভাপতি সেলিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য হাদিয়াতুল ইসলামসহ স্থানীয়রা।
উল্লেখ্য, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বড় পুটিয়া গ্রামের অসহায় শাবানা অর্থের অভাবে প্রতিবন্ধী স্বামী ও সন্তানদের নিয়ে সংসার চালাতে পারছিলেন না। তার অসহায়ত্বের কথা জানতে পেরে বিএমএসএফ ফুলপুর উপজেলা শাখার সাংবাদিকরা নিজেদের আর্থিক তহবিল থেকে তাকে সহায়তা করেন।