
রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনোজ্জামান রোকন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, জেলা প্রশাসক সাইফুর রহমান , জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরবর্তীতে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিভিন্ন চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ জানান, জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।