
মনছুর আলম, পাবনা : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সকালে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সকাল ১০টায় সাঁথিয়া প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান এবং সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক বকুল হোসেন, সদস্য সচিব আনিসুর রহমান, জামায়াতের পৌর আমির হাফেজ আব্দুল গফুর এবং পৌর এনসিপির আহ্বায়ক আবু দাউদ ফকির।
আলোচনা সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন জয়নুল আবেদিন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, রতন দাস, মীর নজমুল বারী নাহিদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে কেক কেটে সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।