
মনছুর আলম, পাবনা: "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে এপেক্স ক্লাব অব পদ্মা'র উদ্যোগে পাবনা সরকারি টেকনিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ) সকাল ১০টায় পাবনা শহরের সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পাবনা সরকারি টেকনিক স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় ঔষধী ও শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয় এবং কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এপেক্স ক্লাব অব পদ্মা'র প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডক্টর মনছুর আলম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক, চ্যানেল আাই ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ বর্তমান প্রধানমন্ত্রী 'সবুজ বাংলাদেশ' গড়ার লক্ষ্যে যে কর্মসূচি গ্রহণ করেছেন তা সমাজ চম্বুকের মতো গ্রহণ করেছে। বৃক্ষরোপণ সবার সহযোগিতায় পূর্ণতা পাচ্ছে জেনে আমরা অত্যন্ত খুশি হয়েছি । আমরা দেখছি সরকারি, বেসরকারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এমনকি ব্যক্তিগত উদ্যোগেও মানুষ গাছ লাগাচ্ছে। এটা সত্যিই আনন্দের বিষয়। এপেক্স ক্লাব অব পদ্মার এ বিষয়ে আরও একধাপ এগিয়ে কাজ করছে। তারা বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের হাতে গাছে চারা বিতরণের পাশাপাশি চারা রোপণ পদ্ধতি, কৌশল, পরিচর্যা, এর উপকারিতা এবং বৃক্ষ এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বৃক্ষ- মানুষ যে একে আপরের পরিপূরক তা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে সচেতনতামূলক প্রোগ্রাম করছে। এজন্য আমি ব্যক্তিগতভাবে একেক্স ক্লাব অব পদ্মাকে ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা গাছের চারা নিচ্ছো তারা বাসায় গিয়ে রোপণ করে এর সঠিক পরিচর্যা করে একে বড় করে তুলবে। এই গাছই দেখো একদিন তোমাদেরই কাজে লাগবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে এই ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকে অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখনে এপেক্স ক্লাব অব পদ্মার সেক্রেটারি এপেক্সিয়ান ফারহানা আক্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এপেক্স ক্লাব অব পদ্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহুরা আখতার নাসরিন, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান নুসরাত জাহান স্বর্ণা, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর এপেক্সিয়ান মতিউর রহমান, ফিলোশিপ এন্ড পাবলিক রিলেশন্স ডিরেক্টর এপেক্সিয়ান রাজু ইসলাম ওলি, সার্জেন্ট এন্ড আর্মস এপেক্সিয়ান রুদ্র বিশ্বাস । শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখনে মো. হামিদুল ইসলাম চীফ ইন্সট্রাক্টর ইলেক্ট্রিক্যাল এবং মো. নজরুল ইসলাম চীফ ইন্সট্রাক্টর সিভিল কনস্ট্রাকশন এন্ড সেফটি এবং জান্নাতুল ফেরদৌস চীফ ইন্সট্রাক্টর ননটেক বিভাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফার্ম মেশিনারি বিভাগের চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ মাসুদুল করিম খান, ইনস্ট্রাকটর আইটি সাপোর্ট বিভাগের ফাহমিদা পারভীন, জুনিয়র ইন্সট্রাক্টর আইটি সাপোর্ট বিভাগের আরাফাত রহমান, জুনিয়ার ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগের আসাদুল ইসলাম, সাংবাদিক রাব্বি ইসলামসহ কলেজের শিক্ষক এবং গাছের চারা নিতে আসা দুই শতাধিক শিক্ষার্থী।
গাছের চারাগুলোর মধ্যে ছিল বিভিন্ন জাতের কলমের আম; পেয়ারা, আমলকী, বেল, জাম, মেহগনি; শোভাবর্ধনকারী গাছের মধ্যে রয়েছে কাঠবাদাম, কাঠলিচু, সোনালু, কৃষ্ণচূড়া, বকুল, ইত্যাদি।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনার দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব পদ্মার ট্রেজারার এপেক্সিয়ান মীর মো. আবু জাফর।
আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাতে হাতে চারা বিতরণ শেষে অতিথিগণ পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আঙিনায় দুটি বকুল, দুটি কৃষ্ণচূড়া, দুটি কাঠবাদাম, একটি কাঠলিচু এবং একটি সোনালু গাছের চারা রোপণ করেন।