
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে ‘জেড ওয়েল স্পেশালাইজড হসপিটাল বিজনেস সামিট–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জেড ওয়েল হোমস প্রাইভেট লিমিটেডের আয়োজনে মহাখালীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত এ সামিটে জেড ওয়েল স্পেশালাইজড হসপিটাল প্রকল্পের বিনিয়োগের সুযোগ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও আলোচক ড. ফয়জুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও হানিফ পরিবহনের কর্ণধার মো হানিফ।
জেড ওয়েল হোমস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেকের উপস্থিতিতে সামিটে হাসপাতাল প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে প্রেজেন্টেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সম্ভাব্য বিনিয়োগকারীরা প্রকল্পের বিনিয়োগ কাঠামো, সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেড ওয়েল স্পেশালাইজড হসপিটালের কনসালট্যান্ট, আন্তর্জাতিক স্বাস্থ্য প্রকল্প গবেষক ও কেমিক্যাল টিস্যু ইঞ্জিনিয়ার ড. মো. ইয়াকুব আলী এবং প্রকল্পের অ্যাডভাইজার প্রফেসর ড. মাহমুদুর রহমান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আধুনিক চিকিৎসাসেবা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে জেড ওয়েল স্পেশালাইজড হসপিটালকে একটি মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগকারীদের সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সামিটটি প্রাণবন্ত হয়ে ওঠে।