
মোহাম্মদ ইউসুফ, বরিশাল: বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহীদ বাকিউল্লাহ স্মৃতি পাঠাগারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মন্নান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহান শাহ চৌধুরী সামু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ, হিজলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুসা ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজনরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে এখন থেকেই মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি মাসব্যাপী গণসংযোগ কর্মসূচিকে সফল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।