
মো:রুহুল আমিন বগুড়া: বগুড়ার মোকামতলা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, যুগ্ম আহ্বায়ক নুরে আলম মামুন তালুকদার, সদস্য সচিব রোকন উদ দৌলা রুবেল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ভরিয়া মাতৃমায়া স্কুলের পরিচালক ও অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুল ইসলাম, গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, গাংনগর এমআর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও কোষাধ্যক্ষ রমজান আলী, পাকুরতলা আদর্শ কেজি স্কুলের পরিচালক ও সদস্য শাহ আলম, মোকামতলা মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উত্তরন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, গোল্ডেন চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আপেল মাহমুদ ও শিক্ষক গোলাম রব্বানী, অনামিকা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মোফাজ্জল হোসেন, নিউ নেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া, রহবল জিএম পাবলিক স্কুলের পরিচালক গোলজার রহমান, হুদাবালা বিদ্যাবিথী স্কুলের পরিচালক মাহবুবুর রহমান, গুজিয়া ইউনাইটেড পাবলিক স্কুলের পরিচালক ফারুক তালুকদার এবং গ্রীন লাইফ মডেল স্কুলের আশরাফুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎকালে উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপজেলার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার পরিবেশ উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।