
২১ ও ২২ সেপ্টেম্বর উপজেলার লিডার্সের হলরুমে আইইউসিএন বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সুইডেন দূতাবাসের অর্থায়নে সিএনআরএসের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীদারত্বে বাস্তবায়নাধীন বিফরআরএল প্রকল্পের আওতায় প্রশিক্ষণটির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে পানি উন্নয়ন বোর্ড, মৎস্য, কৃষি ও মহিলাবিষয়ক কার্যালয়, ইউনিয়ন পরিষদ, সাংবাদিক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিডিও) প্রতিনিধিরা অংশ নেন। এতে প্রকৃতি-ভিত্তিক সমাধানের পরিকল্পনা, বাস্তবায়ন, ঝুঁকি নিরূপণ, মনিটরিং, সুশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা বুড়িগোয়ালিনীর চুনা ম্যানগ্রোভ বনায়ন এবং রমজাননগরের মানিকখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁরা ম্যানগ্রোভ, পানি ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ও স্থানীয় জীবিকার সঙ্গে প্রকৃতি-ভিত্তিক উদ্যোগের সম্পর্ক সম্পর্কে মাঠপর্যায়ের ধারণা লাভ করেন।
প্রশিক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা কাজে লাগানো, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন আইইউসিএনের পরামর্শক মো. আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার মো. তারেক আজিজ, প্রোগ্রাম অ্যাসোসিয়েট ইসরাত জাহান ইমা, সিডিওর নির্বাহী পরিচালক গাজী ইমরাম, সিএনআরএসের সাইট অফিসার তৌহিদ হাসান এবং ডকুমেন্টেশন ও রিপোর্টিং অফিসার মেহজাবিন মৌ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কণক।