
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। (২৩ সেপ্টেম্বর ২০২৬), বুধবার সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর ভাষানী মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী আব্দুস সাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. সায়াদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মহীদুল হাসান, রাশিদাজ্জামান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মো: আব্দুল্লাহ আল মামুন, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরিন পারভীন,বিএল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার খান।
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বলেন, ‘দেশ আমাদের দায়িত্ব আমাদের।’ এ দায়িত্ব থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, মেধাবী শিক্ষার্থীরা আরও বড় স্বপ্ন দেখুক এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহবান জানান হাজী আব্দুস সাত্তার।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. সায়াদুজ্জামান বলেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের এই সংবর্ধনা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগ বৃদ্ধি করবে। সমাজের আরও বৃত্তবানদের এই ধরনের অনুষ্ঠান করার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।