
মো:রুহুল আমিন বগুড়া জেলা সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জে ফ্যাসিস্টদের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর শিবগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, অধ্যাপক নজরুল