
গোলাম মোস্তফা, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের উদ্দ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ব্যবসার মালামাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পাবলিক লাইব্রেরী চত্বরে ২০ জন ব্যবসায়ীর হাতে মালামাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, পরিবর্তন সংস্থার সহ সভাপতি মো. আমিরুজ্জামান, পরিচালক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।